দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মুসা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তুহিবুল আসাদ আবির।
১১ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটিতে সহ- সভাপতি হিসেবে রয়েছেন আল আমিন। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইসা সাইদ অথৈ।
এ ছাড়া প্রচার ও জনসংযোগ সম্পাদক রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক তাসিন মোরশেদ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে।
এমজে